
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হওয়ার ঘটনায় রওশন আলম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।
গত বুধবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর দেশপাড়ায় গ্রামে জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম ও উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রওশন আলী উপজেলার দিঘইর গ্রামের মৃত জুরান শেখের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানার সঙ্গে আমার বিরোধ চলছিল। সে রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জন লোক নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহত হন। পরে সেনাবাহিনী গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলম মারা যায়।’
রওশন আলমের ভাই হাসেম আলী বলেন, ‘আমার ভাই হত্যার বিচার চাই। যারা আমার ভাইকে হত্যা করল, তাদের ফাঁসি চাই।’
সোহেল রানা বলেন, ‘আরিফুল ইসলাম ও তাঁর লোকজন এলাকার জনগণের বিভিন্ন রকম হেনস্তা করছিলেন। কয়েক দিন আগে জোনাইল বাজারের মধ্যে শত শত মানুষের মধ্যে একজন মুরব্বি লোককে উলঙ্গ করে হেনস্তা করেন। এ ঘটনার জেরে মারামারি হয়। আরিফুল ইসলাম সমর্থকেরা হত্যা করে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, আগের মামলাটি হত্যা মামলা হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে