
বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনিগাছ ফেটে চিরে গেছে। আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি গাছে এই বজ্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনিগাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।’

প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, ‘হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনিগাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।’ বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।


বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৬ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে