
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র ঘৃণা, নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। হামলাকে ‘ন্যক্কারজনক ও বর্বরতার উন্মত্ত প্রকাশ’ উল্লেখ করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু গুরুতর আহত হন। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত চার সাংবাদিককে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চতর বিদ্যাপীঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে যে হামলা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাতীত। অনতিবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক প্রভাব যেন হামলাকারীদের দায়মুক্তির কারণ না হয়।
আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানিয়েছে সিইউজে। ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম চট্টগ্রাম নগরের বায়েজিদ
৬ মিনিট আগে
৩১তম রাজশাহী আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (১৪) এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরের এ ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ উপজেলা
২৬ মিনিট আগে