
৩১তম রাজশাহী আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক এই আসরে ১০ দেশের শতাধিক তরুণ টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চায়নিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এই আসরে লড়ছেন। ১০ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র রাখা হয়েছে। বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র্যাঙ্কিংয়ের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। এবারের আসরে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মূল ড্রয়ে খেলবেন।
আয়োজকেরা জানান, দেশের তরুণ খেলোয়াড়দের জন্য বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার এই সুযোগ আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ।
আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ প্রমুখ।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জি টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন। প্রায় এক দশক ধরে তিনি এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হন।

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম। আগামী ১৩ অক্টোবর বন্দর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
৩ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে চোরাই ট্রাকসহ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৫) ও তাঁর বড় ভাই মো. নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সিংরইল বাজারে আরজু মিয়ার মালিকানাধীন দোকানের সামনে একটি পরিত্যক্ত ড্রাম ট্রাক দেখতে পান স্থানীয় লোকজন। সন্দেহ হওয়ায় তাঁরা ট্রাকটি আটকে পুলিশে খবর দেন।
৮ মিনিট আগে
চুয়েটে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ১৪তম দিনেও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি, মানববন্ধন ও র্যালি পালন করেছেন।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি ইন হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে