Ajker Patrika

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (১৪) এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ট্রেন সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকা অতিক্রমকালে চলন্ত ট্রেনের ছাদে হাঁটতে থাকা এক কিশোর ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান। এ সময় একটি পাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান অজ্ঞাত ওই কিশোর। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। এর কিছুক্ষণ পর গুরুতর রক্তাক্ত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা ওই কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত