Ajker Patrika

দিনাজপুরে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
দিনাজপুরে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার শরিফুল ইসলাম আকাশ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরের এ ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ উপজেলার মৃত আফতাব হোসেনের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাক্‌প্রতিবন্ধী ওই তরুণীকে গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত আকাশ। পরে তরুণী বাড়িতে গিয়ে তাঁর মাকে ধর্ষণের বিষয়ে জানালে মা বিকেলে থানায় মামলা করেন। মামলার কয়েক ঘণ্টা পর আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি শহিদুল ইসলাম জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতে শরিফুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে সকালে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত