বাবার ফুটপাতের মিষ্টির দোকানে বসে বিসিএস ক্যাডার ও এমবিবিএস পাস দুই ছেলে মিষ্টি বিক্রি করছেন। রাজশাহীর আড়ানী পৌর বাজারের মাঝে চাল বাজার দোকানে বসা দুই ভাইয়ের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ঈদের ছুটিতে এসে গত শুক্রবার (২৭ রমজান) সন্ধ্যায় বাবার ফুটপাতের মিষ্টির দোকানে বসেন বিসিএস ক্যাডার অমিত কুমার পাল ও বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা মৃনাল কুমার পাল মিঠন। ছবি ভাইরাল হওয়ার পর থেকে দেশ বিদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তাঁরা।
তাঁরা রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের বাবু উত্তম কুমার পাল ও বাসনা রানী পালের ছেলে। তাঁদের বাবা উত্তম কুমার পাল আড়ানী বাজারের ফুটপাতের একজন ক্ষুদ্র মিষ্টি বিক্রেতা এবং মা গৃহিণী।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা, অমিত কুমার পাল ও মৃনাল কুমার পাল মিঠন দুই ভাই। তাঁরা আড়ানী উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। তারপর অমিত কুমার পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে তিনি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুযোগ পেয়ে শিক্ষক হিসেবে সান্তাহার সরকারি কলেজে যোগদান করেন। এই কলেজ থেকে তিনি ১৬৪তম বিসিএস শিক্ষা ক্যাডার চার মাস মেয়াদে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করে দেশসেরা হিসেবে নির্বাচিত হয়ে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
অপরদিকে রংপুর বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ থেকে ডা. মৃনাল কুমার পাল মিঠন এমবিবিএস শেষে করেছেন। মৃণাল ৪২তম বিসিএস পরীক্ষায় ক্যাডারে তিনি বর্তমানে ৪৪তম বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একমাত্র বোন মিতা রানী পাল পড়ালেখা শেষ করে সম্প্রতি সরকারি এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে অফিসের অফিসার পদে যোগদান করেছেন। তাঁরা এক ভাই বিসিএস ক্যাডার ও এক ভাই এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও যে কোনো সরকারি ছুটিতে বাড়িতে আসলে বাবার ফুটপাতের মিষ্টির দোকানে বসে মিষ্টি বিক্রি করেন। বোন নিজেও মিষ্টি তৈরি কাজে মা-বাবাকে সহযোগিতা করেন।
এ বিষয়ে অমিত কুমার পাল বলেন, ‘আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। বাবা ফুটপাতে মিষ্টি বিক্রি করে দুই ভাই ও এক বোনকে লেখাপড়া শিখিয়েছেন। এই দোকানের আয় দিয়ে আমাদের মানুষ করেছেন। আমি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুযোগ পেয়ে একটি কলেজে যোগদান করেছি। যে কোনোভাবে সুযোগ পেলেই দুই ভাই বাবার ফুটপাতের দোকানে বসে বাবাকে সহযোগিতা করি।
ডা. মৃনাল কুমার পাল মিঠন বলেন, ‘ঈদের গ্রামে এসেছি। কিন্তু কি আর করা বাবার ব্যবসা ছোট হলেও রমজান উপলক্ষে দোকানে ভিড় বেড়ে যায়, বাবা একা মানুষ কোন দিকে যাবে! তাই বাবার ব্যস্ততায় দোকান সামলাতে দুই ভাই সহযোগিতা করছি। সুযোগ পেলেই সহযোগিতা করি।’
বাবা বাবু উত্তম কুমার পাল বলেন, ‘আমার ছেলে মেয়েদের কখনো ভালো প্রাইভেট, ভালো পোশাক, খাদ্য, ঘুমানোর ভালো জায়গা দিতে পারেনি। আমার ও আমার স্ত্রী বাসনা রানীর সার্বিক প্রচেষ্টায় আজ ছেলে মেয়ে নিজেদের ভালো অবস্থান সৃষ্টি করতে পেরেছে। ছোট পরিসরে এখনো দোকান করছি। ছেলেরা বাড়িতে এসে আমাকে সহযোগিতা করে। ছেলে-মেয়েকে নিয়ে আমরা গর্বিত।’

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় মাছের ঘের থেকে লাগেজবন্দী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, কয়েক দিন আগে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়ে থাকতে পারে।
৫ মিনিট আগে
রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিন গ্রেপ্তার হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন মেডিকেল শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৮টা থেকে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে তারা সাকিনের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন।
৮ মিনিট আগে
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ভোলার লালমোহনে পুরোনো লোহার সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে চালক নাঈম নিহত হয়েছেন, আহত হয়েছেন সহকারী আলামিন। মঙ্গলবার দুপুরে চর উমেদ গ্রামে এ দুর্ঘটনার পর দুই গ্রামের কয়েক হাজার মানুষের সহজ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
২৭ মিনিট আগে