
রাজশাহীতে বিয়েবাড়িতে খাবার ও বসা নিয়ে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা তিনটার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখণ্ডি গ্রামের মো. কিরণের মেয়ের বিবাহের অনুষ্ঠানে এ সংঘর্ষ হয়। রাজশাহী নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, বিয়ের অনুষ্ঠানে খাবার ও বসাকে কেন্দ্র করে স্থানীয় এবং বহিরাগত আত্মীয়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছয়জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ওসি আরও বলেন, সংঘর্ষে আহতদের মধ্যে আবির হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সন্ধ্যার আগ পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে কিশোরীকে স্থানীয়রা আটকের পর মারধর ও শিকলে বেঁধে হাঁটানো হয় বলে অভিযোগ উঠেছে।
১ মিনিট আগে
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ। অভিযুক্ত ছয়জনের মধ্যে আছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ নেতা এবং নীলফামারী জেলার ডিমলা উপজ
৬ মিনিট আগে
তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মালেক। আজ তিন দিন পর তাঁর মরদেহ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়ায় আগুনের কারণ, বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।
২১ মিনিট আগে