
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (৩১ আগস্ট) উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মামলা ও শিক্ষার্থীর পরবিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বিদ্যালয় বিরতির সময় ওই শিক্ষার্থীকে ডেকে ওয়াশরুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন অভিযুক্ত শিক্ষক। সেখানে তিনি ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি অন্য শিক্ষার্থীদের নজরে আসলে ওয়াশরুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু করে তারা। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষক বের হয়ে আসেন। বিদ্যালয় ছুটির পর বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায় ওই শিক্ষার্থী।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ‘ওই সময় আমি উপজেলা অফিসে ছিলাম। খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে ওই ছাত্রীসহ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাই। ওই শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি করেছে বলে জেনেছি। বিষয়টি লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘আজ ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে রাতেই আটক করা হয়েছে। পরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপর কুমার রায় চৌধুরী বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

নাজমার ভাষ্য, আগুন লাগার পর হাসপাতালের ভেতরে লোকজন ছোটাছুটি শুরু করলে কুলসুম ছেলে ও মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। মিম আগে বের হয়ে যায়। পরে ফিরে এসে দেখে, লোকজন তাঁর ভাই স্বাধীনকে টেনে বের করছেন; কিন্তু মাকে পাওয়া যাচ্ছে না।
৬ মিনিট আগে
রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৬ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৭ ঘণ্টা আগে