পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এক ছাত্রলীগ কর্মীর হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মীর নাম জামিউল ইসলাম হিমেল (২৪)। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী।
ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী জানান, বেলা ১১টার দিকে তিনি হল থেকে খাবার খেতে ক্যাম্পাসের গেটে যান। এ সময় একজন ছেলে এসে তাঁকে ফরিদা টাওয়ারের দিকে ডেকে নিয়ে যান। এরপর ওই ছেলের সঙ্গে আরও তিনজন ছেলে যোগ দেন। পরে ফরিদা টাওয়ারের সামনে নিয়ে তাঁর হাতে ও পায়ে ছুরিকাঘাত করেন তাঁরা। ছুরিকাঘাতে আহত হলে তাঁর সহপাঠীরা এসে প্রথমে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করান। পরে মেডিকেল সেন্টারের ডাক্তারদের পরামর্শে তাঁর সহপাঠীরা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
ছাত্রলীগ কর্মী জামিউল ইসলাম হিমেল বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম তা ঠিক। কিন্তু কারও সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল না। এর পরও কেন আমাকে ছুরিকাঘাত করল বলতে পারছি না। ছাত্রলীগ করার কারণে এটা হয়েছে কি না, তা-ও বলতে পারছিনা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাসুদ রানা বলেন, ‘সকালে আমাদের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। পরে আমি ওকে দেখতে যাই। হিমেল লিখিত অভিযোগ করলে এ ঘটনার সঙ্গে জড়িতের খুঁজে বের করার চেষ্টা করব।’

নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগে