
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘সবাই মিলে সহযোগিতা করলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হবে। ভোটে সংবাদকর্মীদের যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধমকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ‘আগে ভোটারদের বাধা কিংবা হুমকি দেওয়া হলে অন্যায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। কমিশন নতুন আইন করেছে। আইনে হুমকিদাতাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার বিধান আছে। ভোটারদের বলব, নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে অভিযোগ করতে।’
তিনি বলেন, ‘ভোটারদের ভোট দিতে বাধা দিলে কিংবা হুমকি-ধমকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। ভোটের পরিবেশ ভালো আছে, আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে।’
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা সচেষ্ট। আমাদের কাছে অভিযোগ আসুক না-আসুক নির্বাচনী অনুসন্ধানী কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সংসদীয় এলাকা ঘুরে ঘুরে ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও ভোটের পরিবেশ ঠিক রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে প্রস্তুতি চলছে।’
এর আগে তিনি মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী অঞ্চলের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী এক শিশুকে দুই লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে তার বাবা ও স্বজনদের বিরুদ্ধে। ঢাকার দোহার থেকে শিশুটিকে উদ্ধারের পর তার দাদা-দাদিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...
৯ মিনিট আগে
রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৮ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
১০ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
১০ ঘণ্টা আগে