
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন ট্রেনের যাত্রীরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় দুটি বগি লাইন থেকে সরে গেছে। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।’
খুলনা থেকে আসা চিত্রা এক্সপ্রেসের যাত্রী বিথি ও তিথি জানান, তাঁরা ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েন। তাঁরা জানেন না কখন এই লাইন সচল করা হবে।
উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন, মালবাহী ট্রেনের দুটি বগি চারটি লাইনের প্রথমস্থল থেকে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সবগুলো ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। বগি উদ্ধার হলেই যোগাযোগ সচল হবে।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন। তিনি লাইনচ্যুত বগি দ্রুত উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন।

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
৮ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে