সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই। গতকাল সোমবার দুপুরে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। স্থানীয় হাটে-বাজারে দরাজ কণ্ঠে গাওয়া তার গান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সুমন অসুস্থ ছিল। রোগ নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে গাইত সে। গতকাল দুপুরে তার খিঁচুনি শুরু হয়। এরপর স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।’
সুমনের বাবা আল-আমিন শেখ জানান, ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল সুমন। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে তার উন্নত চিকিৎসা করানো হয়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর বয়স থেকেই গানের নেশা শুরু হয় সুমনের। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দুই হাতে দুটি কয়েন দিলে টেবিল অথবা চেয়ারে বাজিয়েই খোলা গলায় গান ধরত সে। আর মুগ্ধ হয়ে শুনত মানুষ। এভাবেই প্রতিদিন হাট-বাজারে ঘুরে ঘুরে গাইতো সে। যদিও গান নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না তার। কিন্তু তার এই গান ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো দেশে। তাকে নিয়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
খোকশাবাড়ী ইউপির সদস্য সেরাজুল ইসলাম বলেন, ‘সুমনের নেশা ছিল গান গাওয়া। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেত, তা দিয়ে দরিদ্র বাবার সংসারে কিছুটা সহযোগিতা হতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৮ দিন ধরে নিখোঁজ এক স্কুলছাত্রী। গত ১৩ জুলাই সন্ধ্যা থেকে তার সন্ধান পাচ্ছে না পরিবার। ওই ছাত্রী (১৪) উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
২৩ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট সরুফৌদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে
বাজুস সভাপতি আরও বলেন, ‘সরকার স্বর্ণ ব্যবসায়ীদের যে সুযোগ দিয়েছে, আমরা তা শতভাগ কাজে লাগাতে চাই। শিগগিরই স্বর্ণ আমদানির প্রক্রিয়া আরও সহজ হবে। লাইসেন্সের মাধ্যমে সব ব্যবসায়ী বৈধভাবে স্বর্ণ আমদানি করতে পারবেন।’
৪৪ মিনিট আগে
মাত্র ১৩ বছর বয়স। যখন একজন কিশোরীর শৈশব-কৈশোরের আনন্দ-উল্লাসে মেতে থাকার কথা, তখন জীবনের কঠোর বাস্তবতায় তাকে লড়তে হয়েছে প্রতিনিয়ত। দুই বছর আগে মাথার ওপর থেকে চিরতরে সরে যায় বাবার ছায়া। এরপর প্রায় দুই মাস ধরে নিখোঁজ মা। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন, জঙ্গলে ঘেরা এক জরাজীর্ণ পৈতৃক ঘরে একাই....
১ ঘণ্টা আগে