
রাজশাহীতে পৃথক চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দুই পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই মোটরসাইকেলচালক।
গতকাল শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় নগরের বিহাস মোড় ও কাটাখালী বাজারে দুটি ঘটনা ঘটে।
আহতরা হলেন মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদ ও কাটাখালী থানার কনস্টেবল রবিউল ইসলাম। ঘটনার পর দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নগরীর কাটাখালী বাজারে চেকপোস্টে দায়িত্ব পালনকালে কনস্টেবল রবিউল ইসলাম একটি মোটরসাইকেল চালককে থামার জন্য সিগন্যাল দেন। তবে চালক সিগন্যাল অমান্য করে কনস্টেবল রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে রবিউল আহত হন।
একইভাবে বিকেলে নগরীর বিহাস মোড়ে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এসআই কিবরিয়া আহমেদ। তিনি মাথার বাম পাশে গুরুতর আঘাত পেয়েছেন।
এ দুটি ঘটনার পরে দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
কাটাখালী থানার ওসি মো. নুরুজ্জামান ও মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, দুটি ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই থানায় পৃথক মামলা করেছে। অভিযুক্ত দুই মোটরসাইকেলচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
১ মিনিট আগে
গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে...
৯ মিনিট আগে
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
২৫ মিনিট আগে