বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক রাকিবুল হাসান রাকিবের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশে বালুর নিচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া এলাকায় বাঙালি নদীতে গোসলে নেমে রাকিব নামের ওই ছাত্র নিখোঁজ হন।
রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টুটুল মোল্লার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের ছাত্র।
নারচী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল বলেন, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পাঁচজন ছাত্র বেড়াতে এসে বাঙালি নদীতে গোসল করতে নামেন। তাঁরা নদীর এপার থেকে সাঁতরে ওপারে যায়। আবারও সাঁতার কেটে ফেরার সময় মাঝ নদীতে পাঁচজনই ডুবে যায়। স্থানীয়রা চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তীরে আনলেও রাকিব নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি করে রাকিবের সন্ধান পাননি।
সারিয়াকান্দি থানার ওসি বলেন, আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করে লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে