রাজশাহী বিভাগের ছয়টি আসনে থাকা বিএনপির আট ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই আটজনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত আটজন হলেন নওগাঁ-৩ আসনের প্রার্থী মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকি জনি, নাটোর-১ আসনের প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, একই আসনের প্রার্থী জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ আসনের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, রাজশাহী-৫ আসনের প্রার্থী পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খায়রুল হক শিমুল, একই আসনের প্রার্থী লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম, পাবনা-৩ আসনের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম আনোয়ারুল ইসলাম ও পাবনা-৪ আসনের প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
তাঁদের মধ্যে ইয়াসির আরশাদ রাজন বিএনপি সরকারের প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে। নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাঁর মেয়ে ফারজানা শারমীন পুতুল। মনোনয়ন না পেয়ে তাঁর ভাই ইয়াসির আরশাদ রাজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিট পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে যান। তবে সময় শেষ হওয়ায় তাঁর আবেদন গ্রহণ করা হয়নি। আজ বুধবার দুপুরে উপজেলার গৌরীপুরে সংবাদ সম্মেলন করে রাজন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে বোন ফারজানা শারমীন পুতুলকে সমর্থন দেন তিনি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত না হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। বাহিনীটির ফেসবুক পেজে তাঁরা লেখেন, ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন লোকটির নাম শাহাদাত হোসেন। তাঁর জন্ম ১৯৮৩ সালের ১০ মে।
১ ঘণ্টা আগে
ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে