
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রায় ঘোষণাকে কেন্দ্র করে দুপুর পর থেকেই শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। সেখানে দলীয় কার্যালয়ের সামনেই তাঁরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দেন।
বিকেলে তারেক রহমান ও ডা. জোবায়দার সাজার রায় ঘোষণার খবর পেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে নবাববাড়ী সড়ক হয়ে জেলা জজ আদালতের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপি নেতা সহিদ উন নবী সালাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, এটি সরকারের নির্দেশে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়। দেশের মানুষ অবৈধ সরকার ও তার প্রশাসনের রায় মানে না। সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধমে এই রায়ের জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তাঁরা।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শহরে নিরাপত্তা জোরদার করা হয়। শহরের ভেতরে এবং সড়ক ও মহাসড়কে দিনভর পুলিশ টহল দিতে দেখা যায়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে