বগুড়ার শিবগঞ্জে আব্দুল মোমিন খন্দকার (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত যুবকের স্ত্রী শাহানা বেগম অভিযোগ করে বলছেন সম্পত্তির জন্য তাঁর স্বামীর বড়ভাই হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক হরিপুর গ্রামের মোজাম্মেল হক খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল মমিনকে দেখতে পাননি তাঁরা। গত রোববার তাঁর পরিবারের লোকজন তাঁকে বাড়িতে আনেন। আজ সকালে ছাদের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের স্ত্রী শাহানা বেগম বলেন, ‘আমার স্বামী ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ড্রাইভার পদে কর্মরত ছিলেন। তাঁর বড় ভাই জয়পুরহাট সদর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মহিউদ্দিন মিজান বাবার সম্পত্তি নিজের নামে লিখে নেন। এর প্রতিবাদ করলে তিনি আমার স্বামীকে রংপুর দিনাজপুর চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করতেন। এমনকি তাঁর বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দিয়ে বিভিন্ন মাদকাসক্ত কেন্দ্রে রাখেন।’ শাহানা বেগম আরও বলেন, ‘মিজানের জয়পুরহাটের বাসায় তাঁকে আটক রাখলে আমি সংবাদ পেয়ে সেখানে যাই। আমার স্বামী আটক অবস্থায়
সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই জোড় করে নানান ওষুধ খাওয়ান। শরীরে ইনজেকশন পুশ করে। সে আমাকে মেরে ফেলবে।’ এর ভিডিও আছে বলে উল্লেখ করে শাহানা বেগম বলেন,
‘আটকের খবর পেয়ে পরে র্যাব আমার স্বামীকে উদ্ধার করে। পরে সোমবার বাড়িতে গেলে তাঁর ভাই রাতে গলায় রশি বেঁধে শ্বাস রোধে হত্যা করেন। এ বিষয়ে আমি মামলা করব।’
অভিযোগের বিষয় অস্বীকার করে মহিউদ্দিন মিজান বলেন, ‘আমার ভাই একাধিক বিয়ে করেছিল। সে নেশাগ্রস্তও ছিল। তাঁকে ভালো করার জন্য মাদকাসক্ত কেন্দ্রে রেখেছিলাম। মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে সে আত্মহত্যা করেছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মমিনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৫ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে