পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল।
নিহতেরা হলেন পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) এবং একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশিস সান্যাল বলেন, ঘটনার সময় একটি মোটরসাইকেলে ওই দুজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময়ে কোনো যাত্রীবাহী বাস বা পণ্যবোঝাই ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এ সময় দুর্ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যান। আহতাবস্থায় আরিফুল ইসলামকে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে কেউ অভিযোগ দেয়নি। পুলিশ খতিয়ে দেখছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে