
রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।
ইউএনও বলেন, ‘১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন হাতে পেয়েছি। বর্তমানে দুটি পরিষদেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেছে। এটি ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনানুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। তাই ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাসায় মারা গেছেন। ৭৫ বছর বয়সী এই বন্য প্রাণী সংরক্ষণকর্মীর শেষকৃত্য বেলা ২টার দিকে নোয়াগাও গ্রামে অনুষ্ঠিত হয়।
২৬ মিনিট আগে
দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে; বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে; আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক
২৯ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে ১৪টি ইয়াবাসহ মিনারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবার।
১ ঘণ্টা আগে