রাজশাহীর চারঘাটে ১৪টি ইয়াবাসহ মিনারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিনারুল উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা-পুলিশের একটি দল মিনারুল ইসলামের দোকানে অভিযান চালায়। এ সময় একটি চকলেটের জারের ভেতর থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দলীয় পদে থেকে মাদকের সঙ্গে জড়িত থাকা শৃঙ্খলাবিরোধী। এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এলাকায় ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
রনি আহমেদ ও তাঁর দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক বিক্রি করে আসছেন। এতে একই এলাকার মাসুমসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বাধা দেওয়ায় তাঁদের সঙ্গে রনি ও তাঁর ভাইদের বিরোধ হয়। এর জেরে আজ সকালে রনির বাড়ির সামনে মাসুমের ওপর হামলা করা হয়।
২৬ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই তাঁর বন্ধুরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
৪০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
৪৩ মিনিট আগে