
এক সময় বন্যপ্রাণী শিকার করলেও পরবর্তীতে তাঁরই হাত ধরে প্রাণ ফিরে পেয়েছে অসংখ্য বন্যপ্রাণী। অসুস্থ, বিপন্ন বন বিড়াল, ভালুক, ঈগল, অজগর, হরিণ থেকে শুরু করে অসহায় প্রাণীগুলোর প্রতি ছিল তাঁর অপরিসীম মমতা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে তাই প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এখনো অসংখ্য অসুস্থ প্রাণী সেখানকার নিরাপদ পরিবেশে থেকে আশ্রয় আর চিকিৎসা নিয়ে আবার তাদের চিরচেনা বন্য পরিবেশে ফিরে যাওয়ার অপেক্ষায়। তবে আজ তাদের দেখভালের জন্য নেই সেই মমতাময় অভিভাবক সীতেশ রঞ্জন দেব। আজ মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে নিজ বাসস্থানে শেষনিশ্বাস ত্যাগ করেছেন `সীতেশ বাবু'।
সীতেশ রঞ্জন দেব ছিলেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বন্য প্রাণী সংরক্ষণ আন্দোলনের কর্মী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বিষয়টি নিশ্চিত করে সীতেশ রঞ্জন দেবের নাতি রাজদ্বীপ দেব বলেন, সকালে হঠাৎ করে সীতেশ রঞ্জন দেবের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
পরিবারের তথ্য অনুযায়ী, সীতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন।
আজ বেলা ২টার দিকে শ্রীমঙ্গলের নিজ গ্রাম নোয়াগাওয়ে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।
কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্য প্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করেছেন সীতেশ রঞ্জন দেব। বন্য প্রাণী হত্যা ও পাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা তৈরিতেও তিনি কাজ করেছেন। ১৯৯১ সালে ভালুকের আক্রমণে ক্ষত বিক্ষত হয়েছিল তাঁর মুখমণ্ডলের একাংশ, হারিয়েছিলেন এক চোখ। কিন্তু তারপরও এই প্রাণীগুলোর জন্য বয়ে গেছে তাঁর ভালোবাসার ফল্গুধারা। ২০১১ সালে তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে প্রাণীগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে এখনো।
প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এক হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করেছে বলে জানিয়েছেন তাঁর ছেলে সঞ্জিত দেব।

তিন দফা দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধান ফটক ও মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পুনঃপরীক্ষা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার বেলা ১১ টা থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে
৩ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৯ মিনিট আগে
নাজমুল নেশা করে প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। গতকাল রাতেও কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে স্ত্রীর মাথার চুল কেটে দেন। এ সময় দুই শিশুসন্তানের সামনে মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে রাতভর নির্যাতন করেন তিনি।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই আদেশ দেন।
১৫ মিনিট আগে