
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের সিলভার কার্প মাছ। পরে মাছটি ১১ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়। আজ শনিবার সকালে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে মাছটি ধরেন জাফরগঞ্জ এলাকার স্বদেব হালদার।
মাছটি বিক্রির জন্য স্বদেব হালদার সকাল ৯টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত মোহন মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৬৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৩৭৫ টাকা দিয়ে মাছটি কেনেন। সে সময় মাছটি একনজর দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, সিলভার কার্প মাছটি আড়ত থেকে কিনে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। ১০০ থেকে ২০০ টাকা কেজিতে লাভ পেলে মাছটি বিক্রি করা হবে।
জেলে স্বদেব হালদার বলেন, ‘আমরা শনিবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। দীর্ঘক্ষণ জাল ফেলে কিছু না পেয়ে হতাশ হই। সকাল ৭টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বেশ বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।’
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, এখন মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়বে। পানি বাড়ার কারণে এ ধরনের মাছ নদীতে পাওয়া যাবে।
টিপু সুলতান আরও বলেন, নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতল, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে। তবে সিলভার কার্প মূলত পুকুরের মাছ। এই মাছ নদীতে ধরা পড়ায় অনেকেই অবাক হয়েছেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশ বৃদ্ধি পাওয়াসহ এই মাছ আরও বেশি পাওয়া যাবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৪ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৫ ঘণ্টা আগে