
রাজবাড়ীর বালিয়াকান্দির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার জামালপুরের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে শিক্ষা অফিস।
আজ বুধবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করতে হবে প্রধান শিক্ষককে।
নিয়ম অনুযায়ী ট্যাব পাওয়ার কথা নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই নম্বর রোলের শিক্ষার্থী সাদিয়া খাতুনের। কিন্তু তার নাম তালিকাভুক্ত না করে প্রধান শিক্ষক মানবিক বিভাগের এক রোলের পূর্ণিমা বিশ্বাসের নাম তালিকাভুক্ত করে ট্যাব প্রদান করেন।
এই অনিয়মের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে তুমুল সমালোচনা শুরু হয়। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হওয়ায় তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই প্রধান শিক্ষককে শোকজ করতে বলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব দ্রুত সময়ের মধ্যে মেধাবী শিক্ষার্থী সাদিয়া খাতুনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, ‘ইউএনও স্যারের মৌখিক নির্দেশে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি এবং সাত কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ট্যাবটি দ্রুত ফেরত এনে সাদিয়াকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি।’
ইউএনও রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাকে ট্যাব দেওয়া হয়েছে তার কাছ থেকে ফেরত এনে সাদিয়াকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক কেন এমন করলেন, সেটি জানার জন্য তাঁকে শোকজ করতে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে আমরা শক্ত ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
২৯ মিনিট আগে
বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন।
৩৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি ও তল্লাশির অভিযোগে শাকিল হাওলাদার (৩০) ও সবুজ মিয়া (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে প্রতারণার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
১ ঘণ্টা আগে