
মাছ চাষ করতে পদ্মা নদীতে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকায় এ বেড়া দেওয়া হয়। স্থানীয় ব্যক্তিরা বলছেন, বেড়ার কারণে চরের ফসল ঘরে আনতে নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
অভিযুক্ত মো. লিয়াকত আলী খান বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি। তাঁর দাবি, ইজারা নিয়ে বেড়া দিয়েছেন। তবে মৎস্য কর্মকর্তা বলছেন, এ রকম কিছুই হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আমবাড়িয়া ও ডাঙ্গীপাড়া এলাকায় নদীতে বাঁশ, চাটাই ও নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ১০০০ থেকে ১২০০ মিটার এলাকা আটকে রাখা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খানের নেতৃত্বে এই বেড়া দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বেড়া দেওয়ার কারণে নৌকায় নদীর চর থেকে ফসল ঘরে আনতে অনেক সমস্যা হচ্ছে। তা ছাড়া অনেক পরিবার আগে উন্মুক্ত নদীতে জাল দিয়ে মাছ ধরে নিজেদের চাহিদা মেটাত, এখন সেটি বন্ধ হয়ে গেছে। ইউনিয়নের আমবাড়িয়া থেকে ডাঙ্গীপাড়া পর্যন্ত দখল করে নিয়েছেন লিয়াকত। এই এলাকা এখন তাঁর দখলে।
অভিযুক্ত লিয়াকত আলী খান বলেন, ‘জায়গাটি আমি ইজারা নিয়েছি। এলাকার ২০০ লোক সঙ্গে নিয়ে ২৫ হাজার টাকা করে দিয়ে এখানে মাছ চাষের উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি সবই জানেন।’
উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নদীতে বেড়া দেওয়ার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা মৎস্য দপ্তরে কথা বলে আইন অনুযায়ী মাছ চাষ করতে বলা হয়েছে। আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। আইন অমান্য করে দলের কেউ কিছু করলে দল তার দায়ভার নেবে না।’
উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, ‘নদীতে বেড়া দেওয়ার বিষয়টি শুনেছি। তাঁরা কোনো জলাশয় সরকারিভাবে ইজারা নেননি। নদীতে অবৈধভাবে বেড়া দিয়ে মাছ চাষ করার সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসারাক্রান্ত মায়ের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এবার হাত মেলালেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনিও ওই মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে দৈনিক আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন...
৭ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
২৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের পর কচুরিপানায় ভরা একটি জলাশয় থেকে আব্দুস সালাম ওরফে সালু (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার এলাকায় মঠবাড়ী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার
৩৩ মিনিট আগে