
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেছেন, নিজস্ব ঐতিহাসিক সভ্যতা ও জ্ঞানকে ছড়িয়ে দিতে চায় ফ্রান্স। সভ্যতা ও জ্ঞানের পারস্পরিক বিনিময়ে বাংলাদেশের প্রত্নতত্ত্ব ও প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে কাজ করতে আগ্রহী ফ্রান্স।
আজ মঙ্গলবার দুপুরে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
এর আগে রানী ভবানীর রাজবাড়ীর প্রধান ফটকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানান নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ ও রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন। এ সময় তাঁরা রাষ্ট্রদূতকে রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখান এবং রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ফ্রান্সের এ রাষ্ট্রদূত রাজবাড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, আমি মাত্র কিছুদিন আগে ঢাকায় এসেছি। ঢাকার বাইরে নাটোরে এটি আমার প্রথম সফর। এই সুন্দর ঐতিহাসিক জায়গায় (রানী ভবানী রাজবাড়ি) জায়গাতে এসে আমি আনন্দিত। এখানকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নির্মাণশৈলী আমাকে মুগ্ধ করেছে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকগণ একই সঙ্গে কিছু বিষয়ে কাজ করছে। আমরা বাংলাদেশের সঙ্গে এ কাজে আরও সহযোগিতা প্রত্যাশা করি।
পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ডাকাত দলের সর্দার মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮ নং ওয়ার্ডের সরকারি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগে
শুনানি উপলক্ষে জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যানটিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হন। তারা জুনায়েদ আহমেদ পলককে প্রিজনভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। সংবাদ পেয়ে কোতোয়ালি
২ মিনিট আগে
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ চারটি দলীয় ইভেন্টে ট্রফি জিতে রংপুর বিভাগে সংবর্ধনা পেয়েছেন খেলোয়াড়েরা। মঙ্গলবার রংপুর স্টেডিয়াম থেকে পিকআপে নগর প্রদক্ষিণের পর বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁদের বরণ করা হয়। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।
৭ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাড়ে আট কিলোমিটার খাল পুনঃখননকাজ শেষে বরাদ্দের বেঁচে যাওয়া প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও প্রকল্প বাস
১৩ মিনিট আগে