Ajker Patrika

মুলাদীতে মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে মাদক সেবন ও অস্বাভাবিক আচরণ করায় অনিক ফরাজি (২২) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। অনিক ফরাজি মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মো. রিপন ফরাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ফরাজি বুধবার রাতে মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করায় স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী থানা-পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদানের পর বৃহস্পতিবার দুপুরে আসামিকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত