
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখী মানুষ ও যানবাহন। আজ শুক্রবার সকাল থেকে এই নৌপথে বেড়েছে ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ। তবে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি।
আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যত ফেরি দৌলতদিয়ায় ছেড়ে আসছে, প্রতিটিতে যাত্রী ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা দৌলতদিয়া ফেরিঘাটে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলে চড়ে গন্তব্যে চলে যাচ্ছে। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।
ফাল্গুনী পরিবহনের যাত্রী আমিরুল ইসলাম বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ঘাট এলাকায় কোনো যানজট বা ভোগান্তি নেই। ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠে চলে যেতে পারছি। অথচ পদ্মা সেতু চালু হওয়ার আগে কত ভোগান্তি ছিল।’
ঢাকা থেকে ফেরা যাত্রী রুবেল হোসেন বলেন, ‘পথে কোনো ভোগান্তি নেই। সড়ক একদম ফাঁকা ছিল। পাটুরিয়া ঘাটে এসেই ফেরি পেয়েছি।’
আরেক যাত্রী সোলেমান মোল্লা বলেন, ‘গত কয়েকটি ঈদের মতো এবারের ঈদেও ফেরিঘাটে কোনো ভোগান্তি নেই। স্বস্তির সঙ্গেই ফেরি পার হয়ে বাড়ি যাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। এই পথে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরির মধ্যে ১৬টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে সব কটি ফেরি চালানো হবে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে তেমন কোনো সমস্যা হবে না। আশা করছি, ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে বাড়ি যেতে পারবে।’

পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
১১ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
১৪ মিনিট আগে
এসআই জাহিদ হাসান আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।
১ ঘণ্টা আগে