
দেড় বছর পর রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা। একই সঙ্গে কার্যালয়টি উদ্বোধন করার কথা লেখা ব্যানার ঝুলানো রয়েছে। আজ মঙ্গলবার সকালে কার্যালয় চত্বরে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
সকাল সোয়া ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে কয়েকজন স্থানীয় লোক দাঁড়িয়ে আছেন। আওয়ামী লীগ কার্যালয়ের দেয়ালে ব্যানার টানানো রয়েছে। পাশেই উড়ছে জাতীয় পতাকা। ব্যানারে লেখা আছে, ‘৫ আগষ্ট ২০২৪ সালের পরে রাজবাড়ীতে প্রথম জয় বাংলা স্লোগান দেয় জেলা যুবলীগ। আজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে পার্টি অফিস উদ্বোধন করা হলো।’
এদিকে দেড় বছর বন্ধ থাকার পর হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, সকাল ১০টার দিকে অজ্ঞাত দুই যুবক জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। পরে তাঁরা জাতীয় পতাকা টানান এবং উদ্বোধনের একটি ব্যানার লাগান। এরপর তাঁরা চলে যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বগুড়ায় মহাসড়কে মাথা থেঁতলানো অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার মুরইল এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতি নির্বাচনে সভাপতি পদে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও সম্পাদক পদে মলয় কুমার দাস নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে সমিতির প্রবীণ সদস্য আইনজীবী আব্দুর রহিম খান এই ফলাফল ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে বিশেষ পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান ১৪৪৭ হিজরি থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।
২ ঘণ্টা আগে