
এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছুটিতে, এ জন্য সভা করা যাচ্ছে না। সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আজকের পত্রিকাকে তিনি এ তথ্য জানান।
তবে কত দিনে সভা হবে এবং আইনজীবী তালিকাভুক্তির ফলাফল কবে প্রকাশ করা হবে—সে বিষয়ে কিছু জানাননি নবনির্বাচিত এই সংসদ সদস্য। ফলে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে আইনজীবী তালিকাভুক্তির ফলপ্রত্যাশীদের।
এর আগে গত ১৭ জানুয়ারি জয়নুল আবেদীন বলেছিলেন এটা ইলেকশনের পরে। এটা এখন হচ্ছে না। যেহেতু ইলেকশন সামনে এসে গেছে, ইলেকশনের কথা চিন্তা করে এখন হচ্ছে না, ইলেকশনের পরে।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। মৌখিক পরীক্ষার আড়াই মাস পেরিয়ে গেলে ফলাফল জানতে পারেননি প্রায় ৮ হাজার পরীক্ষার্থী।
গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর আগে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ জুন আর এমসিকিউ পরীক্ষা হয়েছিল গত বছরের ২৫ এপ্রিল।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, কয়েক দিন আগে নির্বাচন শেষ হয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছুটিতে রয়েছেন। এ জন্য মিটিং করা যাচ্ছে না। মিটিং করা গেলেই ফলাফল প্রকাশ করা হবে।

রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ফেনীতে অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবল মারা গেছেন। তার নাম জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে ছটফট করতে থাকলে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা...
৩৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁসের বাচ্চা পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে কাউসার আলী (২ বছর ৬ মাস) ও নূর হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলার সময় হাঁস পালনের জন্য খনন করা গর্তের পানিতে পড়ে যায় তারা।
১ ঘণ্টা আগে