
ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামাতে হবে। এরপর শুধু চালক গাড়ি নিয়ে ফেরিতে উঠবে। এ ছাড়া পন্টুনগুলোতে রেলিংয়ের ব্যবস্থা এবং ফেরি ও ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আজ বেলা ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটের পন্টুনে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিম উল্লাহ এসব কথা বলেন।
নিরাপত্তার জন্য ফেরির পন্টুনগুলোতে রেলিং নেই। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বলেন, ‘ফেরির পন্টুনগুলোতে রেলিংয়ের ব্যবস্থা করা হবে, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। যারা ফেরি ও ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তাদের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহ বলেন, ‘যা শুনেছি, গাড়িটি (বাস) ব্রেক ফেল করেছে। সাধারণত গাড়িগুলো পন্টুনে আসার আগে থামে। এরপর সুবিধামতো ফেরিতে উঠে পড়ে। কিন্তু এ ঘটনার ক্ষেত্রে হয়েছে যে হাসনাহেনা ফেরিটি প্রস্তুত ছিল না, কিন্তু তার আগেই গাড়িটির চালকের ভুলে (পন্টুনে) এসেছে। কারণ, ফেরিতে থাকা গাড়িগুলো আগে আনলোড হবে, এরপর নতুন করে (ফেরিতে) লোড হবে।’
গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশে বাসটির ছাড়ার সময় মাত্র ছয় যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজবাড়ী সদর ও গোয়ালন্দ, ফরিদপুর, মানিকগঞ্জের আরিচা এবং ঢাকা হেড কোয়ার্টারের পাঁচটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার অভিযানে অংশ নেন।
আজ সরেজমিন দেখা গেছে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং নৌবাহিনীর দুটি ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য, কোস্ট গার্ডের সদস্য, পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন।
দৌলতদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, এখন পর্যন্ত (বৃহস্পতিবার বেলা ৩টা) মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ১১ জন, ছেলেশিশু ৪টি এবং মেয়েশিশু ৩টি। তাদের মধ্যে ২৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের লাশ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া বান্দরবানের থানচি ও রুমার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন কেন্দ্র আবারও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ১১ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পর ১২ আগস্ট জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১ সেকেন্ড আগে
সীমান্তে গুলি করে হত্যা ও জোরপূর্বক পুশইন বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এ আহ্বান...
২১ মিনিট আগে
বগুড়ায় পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এতটাই পচে গেছে যে, মুখমণ্ডল প্রায় কঙ্কালসার হয়ে গেছে। আজ বুধবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
২৪ মিনিট আগে
ফরিদপুর পৌরসভার উচ্ছেদ অভিযানে পৌর কর্মকর্তাদের অবরুদ্ধ ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। হামলার প্রতিবাদে তিতুমীর বাজার ও চকবাজার এলাকায় বর্জ্য পরিবহন বন্ধ রেখেছেন ট্রাক চালক ও শ্রমিকেরা।
২৯ মিনিট আগে