
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সড়ক থেকে মধ্যবয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পশারীবুনিয়া গ্রামের স্কুলশিক্ষক শহিদুল ইসলামের বাড়ির সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, ওই স্কুলশিক্ষকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। পরে সড়কে লাশ ফেলে রাখা হয়। আর নিহতের ছেলের দাবি, গতকাল রাতে দুজন লোক তাঁর বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
নিহত সেলিম শাহ (৫০) ওই গ্রামের দৌলত শাহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সেলিম শাহ ও আরেক ব্যক্তি স্কুলশিক্ষক শহিদুল ইসলাম মালাকার ওরফে ফিরোজের ঘরে সিঁধ কেটে প্রবেশ করেন। চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে সেলিম শাহকে ধরে মারধর করে। এ সময় সেলিমের সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। পরে সকালে ফিরোজের বাড়ির সামনের রাস্তা থেকে সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়।
সেলিম শাহের ছেলে জসিম অভিযোগ করেন, গতকাল রাত ১১টার দিকে দুই ব্যক্তি তাঁর বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। ভোরে খবর পান তাঁর বাবার মৃতদেহ ফিরোজের বাড়ির সামনে পড়ে আছে।
ঘটনার বিষয়ে জানতে শিক্ষক শহিদুল ইসলামের বাড়ি গেলে তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কেউ কথা বলতে চাননি।
ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করেছে।
৩৫ মিনিট আগে
হাম রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশু জান্নাতুল মাওয়াকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল তাঁর লাশ।
২ ঘণ্টা আগে
নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’ ’ ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
২ ঘণ্টা আগে