
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জনের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই এই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়। বিভিন্ন সময় আমাদের সময়ও দেওয়া হয় না।’
আজ সোমবার বিকেলে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শুরু করেছি ছয় দিয়ে, কিন্তু খুব শিগগির এই সংখ্যা ১৬০-এ পরিণত হবে ইনশা আল্লাহ। ১৬০-এ পরিণত তখনই হবে, যখন আমাদের ভাইদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। যেদিন প্রশাসনের ভাইরা মনে করবেন ভবিষ্যতের বাংলাদেশটা তাঁদের সন্তানের জন্য নিরাপদ হবে, সেদিনই ১৬০-এ পরিণত হবে।’
পথসভায় এনসিপি নেতা আরও বলেন, ‘বিগত সময় এ দেশের জনগণের কাছ থেকে তিনটি নির্বাচন কেড়ে নিয়েছিল বিগত সরকার। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।’
কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সারোয়ার তুষার, জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্যসচিব মইনুল হাসান মুন্নাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় হাসনাত আবদুল্লাহ জেলা এনসিপির সদস্যসচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী ঘোষণা করেন।

ক্লাসে ক্লাসে ঘড়ি ধরে চলছে পাঠদান। প্রাঙ্গণজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত চলাফেরা, কোলাহল। বাইরের এ ছবি দেখে মনে হবে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ফিরেছে তার চেনা ছন্দে। কিন্তু গত রোববার যুদ্ধবিমান ভেঙে পড়ে বিধ্বস্ত ভবনটির সামনে কিছুক্ষণ দাঁড়াতেই বোঝা গেল...
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। এঁরা হলেন বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তাঁর ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
২৬ মিনিট আগে
জান্নাত রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই থানার নালুয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. সান্টুর মেয়ে। সে তার নানাবাড়ি গৌরনদীর কাসেমাবাদে মৃত সাহেব আলী ফকিরের বাড়িতে মায়ের সঙ্গে থাকত।
২৯ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৯ ঘণ্টা আগে