পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় সামিয়া আক্তার নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সামিয়া উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এ বিষয়ে কাউখালী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, মোটরসাইকেলের চাপায় একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে