
পিরোজপুরের নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে দৈহারী নৌ পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি করে এসব মাংস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. খলিল (৪১) এবং একই উপজেলার তাফালবাড়িয়া গ্রামের চান মিয়া মাঝির ছেলে বাবুল ফরাজি (৪২)।
দৈহারী নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে আটক করা হয়।
দৈহারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরতকাঠি খেয়াঘাট থেকে ২২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বরগুনার পাথরঘাটা এলাকা থেকে বিভিন্ন নৌপথে নেছারাবাদে অবৈধভাবে হরিণের মাংস আনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কাঠ ও গোলপাতাবাহী ট্রলারসহ মাছ ধরার ট্রলারেও এসব মাংস পরিবহন করা হয়। পরে নেছারাবাদের বিভিন্ন স্থানে থাকা কথিত চোরাকারবারিদের কাছে এসব মাংস পৌঁছে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সময়ের অভিযানে হরিণের মাংস বিক্রির সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হলেও পুরোপুরি বন্ধ হয়নি এই অবৈধ বাণিজ্য। তাঁদের আরও অভিযোগ, চোরাই পথে আনা এসব মাংস দীর্ঘ সময় সংরক্ষণ করায় কখনো কখনো পচা অবস্থায় বাজারজাত করা হয়। এমনকি হরিণের মাংসের সঙ্গে শিয়ালের মাংস মিশিয়ে গোপনে বিক্রির অভিযোগও রয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হবে।
এদিকে অভিযানে জব্দ করা ২২০ কেজি মাংসের পরবর্তী ব্যবস্থা কী হবে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি। বন্য প্রাণী সংরক্ষণে আইন থাকা সত্ত্বেও নৌপথে হরিণের মাংসের অবৈধ পরিবহন ও বেচাকেনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা এ চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
জামালপুর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪ দিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগম নামের এক বৃদ্ধার পঁচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা ইনাতনগর এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী।
২ ঘণ্টা আগে