
মায়ের বুকের উষ্ণতা, স্নেহের স্পর্শ কিংবা আদর—কোনোটাই ঠিকমতো অনুভব করার সুযোগ হয়নি। পৃথিবীতে এসেছে মাত্র আড়াই মাস আগে। এরই মধ্যে চিরদিনের জন্য হারাতে হলো মাকে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রামে এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা যান গৃহবধূ আয়সা সিদ্দিকা। তাঁর মৃত্যুর পর থেকে আড়াই মাস বয়সী কন্যাশিশুটির কান্না যেন থামছেই না। কখনো চারপাশে অবাক দৃষ্টিতে তাকিয়ে যেন কাউকে খুঁজে ফিরছে। কথা বলতে না পারলেও শিশুটির অস্থিরতা আর কান্না স্বজন ও প্রতিবেশীদেরও আবেগাপ্লুত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আয়সা সিদ্দিকার বাবার বাড়ি থেকে স্বজনেরা বেড়াতে এসেছিলেন। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন তিনি। রান্নাবান্নার কাজ শেষ করে কোলের শিশুকে ঘুম পাড়িয়ে গোসল করতে বাড়ির পাশের পুকুরে যান। কিন্তু অনেকক্ষণ পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে তাঁর বাবা পুকুরে গিয়ে আয়সাকে পানিতে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অতিথিতে ভরা বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ঠিক সেই সময় ঘুম ভেঙে মাকে পাশে না পেয়ে কান্না শুরু করে আড়াই মাসের শিশুটি। শিশুটির সেই কান্না উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।
মৃতের স্বামী মো. রাসেল জানান, তাঁর স্ত্রীর মৃগীরোগ ছিল। এ কারণে তাঁকে একা পুকুরে নামতে নিষেধ করা হয়েছিল। কিন্তু কাউকে কিছু না জানিয়েই তিনি গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
স্বজনদের ধারণা, অসুস্থতার কারণেই পানিতে নেমে তিনি ডুবে যান। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সবচেয়ে অসহায় হয়ে পড়েছে আড়াই মাস বয়সী কন্যাশিশুটি, যার জীবনের শুরুতেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হলো।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আয়সা সিদ্দিকার মৃগীরোগ ছিল। পুকুরে গোসল করতে নেমে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
৫ মিনিট আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১৩ মিনিট আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য..
১৯ মিনিট আগে