
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর-হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নেছারাবাদ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে তাঁর নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিএনপি থেকে বহিষ্কৃত মাহমুদ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকে লড়ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
মাহমুদ হোসেনের অভিযোগ, বিএনপি প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থক নাসির তালুকদার, তাঁর ভাইসহ কয়েকজন ব্যক্তি এ হামলা চালিয়েছে। হামলাকারীরা ক্যাম্প অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। তাঁর কয়েকজন কর্মীকে মারধর করেছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।
মাহমুদ হোসেন বলেন, তাঁর নিরাপত্তায় দায়িত্বে থাকা দুজন পুলিশ সদস্যের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যৌথভাবে মহড়া দিলে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশের প্রহরায় তিনি স্থান ত্যাগ করেন।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘ভোটের আগে এ ধরনের হামলা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। এসব ঘটনা আমাকে শেখ হাসিনা আমলের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে।’
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন তালুকদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তাদের অফিসে হামলা হয়েছে কি না, সেটাও আমার জানা নেই।’
এ ব্যাপারে স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যত দূর জানি, মাহমুদ হোসেন বিএনপির বহিষ্কৃত ব্যক্তি। তিনি দলের ছবি ব্যবহার করে সভা করছিলেন। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে শুনেছি। বিষয়টি খবর নিয়ে পুরোপুরি জানতে হবে।’

ঈদুল আজহার এক সপ্তাহ পার হলেও চামড়ার হাটে ক্রেতার দেখা নেই। মৌসুমি ব্যবসায়ীরা বিক্রির আশায় পশুর চামড়া নিয়ে দিনভর বসে থেকে হতাশ হয়ে পড়ছেন। চামড়ার ব্যবসায় বড় লোকসানের মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
৩৬ মিনিট আগে
ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৫ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ ঘণ্টা আগে