পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ মো. ইসমাইল শরীফ নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার হরিণপালা এলাকার বেড়িবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল শরীফ (৬৫) ভান্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে টাকাপয়সা-সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে ঘর থেকে বের হন ইসমাইল শরীফ। এরপর তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর স্ত্রী শেফালী বেগম তেলীখালী পুলিশ ফাঁড়িতে ফোনে বিষয়টি জানান। সেখান থেকে তাঁকে খোঁজাখুঁজির পরামর্শ দেওয়া হয়।
শেফালী বেগম জানান, আজ সকালে বাড়ির অদূরে বেড়িবাঁধের দক্ষিণ পাশে স্বামী ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় নিহত ইসমাইলের ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ ছাড়া গলার নিচে থেঁতলানো দাগ ও অণ্ডকোষে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তাঁরা তা জানেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যবসা করতেন। টাকাপয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর বিরোধ লেগেই থাকত। আর্থিক বা পারিবারিক বিরোধের জেরে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে নিহত ইসমাইলের বাড়ির কাছেই বেড়িবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে