
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চা-শ্রমিকেরা। আজ রোববার চা-শ্রমিকদের ৪ দফা বাস্তবায়ন কমিটির আয়োজনে সিলেট জেলার ২৩টি বাগানের চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা বিক্ষোভে অংশ নেন। পরে তাঁরা সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি দেন।
এ সময় চা-শ্রমিকেরা বলেন, ‘আমাদের মজুরি ৫০০ টাকার দাবি সংসদে উত্থাপন হয়েছিল, তা বাতিল করা হইছে। আমরা ৫০০ টাকা মজুরি চাই। এখন যে বাজারমূল্য, ১২৭ টাকা দিয়ে আমাদের বাচ্চাকাচ্চার পড়ালেখা এমনকি আমরা নিজেরাই চলতে পারছি না।’
শ্রমিকদের দাবিগুলো হচ্ছে, দৈনিক মজুরি ৫০০ টাকা ঘোষণা করতে হবে; চা-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট ও ৫% ইনক্রিমেন্ট বাতিল করতে হবে; অবিলম্বে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে এবং চা-শ্রমিকদের আইনগতভাবে ভূমির মালিকানা ও অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চার দফা দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জিতেন সবর, সদস্যসচিব জয় মাহাত্মো কুর্মী, শ্রমিকনেতা সবুজ তাঁতী, হৃদেশ মোদী, অজিত রায়, রতিলাল নায়েক সোহাগ ছত্রী, সাইদুল ইসলাম সোহেল, তানজিনা বেগমসহ অনেকে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১৫ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
২৩ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
২৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
৩৫ মিনিট আগে