
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নবনির্বাচিত সভাপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার। শুক্রবার রাতে নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি তাঁরা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের নির্বাচনী কার্যক্রম ও অন্যান্য দলীয় কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
দেলোয়ার আরও বলেন, ‘স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে এসেছি। এ জন্য বহু মামলা-হামলার শিকার হয়েছি। বিশেষ করে ২০১৫ সালের ৭ জানুয়ারি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হই। অথচ আজ কিছু কথিত বিএনপি নেতা আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে নোংরা রাজনীতিতে নেমেছে।’
এ কারণে তিনি অবিলম্বে ওয়ার্ড কাউন্সিলের ফলাফল বাতিলের দাবি জানান।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল বলেন, ‘আমি নিজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার। কখনো আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বরং আমি সব সময় বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। যদি কারও বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ থাকে, দলীয়ভাবে তা খতিয়ে দেখা হবে। তবে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
২১ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
৩৭ মিনিট আগে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে