
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এক যুবক নদীর অপর পাড় থেকে সাঁতরে এপারে আসার চেষ্টা করছিলেন। মাঝ নদীতে প্রবল স্রোতের মধ্যে তিনি পানিতে ডুবে যান।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. মনিক চৌকিদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েকজনের সঙ্গে নদীর পাড়ে বসে ছিলাম। কলাবাড়ির কোনা থেকে এক যুবক সাঁতরে এপারে আসছিলেন। নদীতে প্রবল স্রোত থাকায় মাঝপথে তিনি পানিতে ডুবে যান। পরে আমরা উপজেলা প্রশাসনকে জানাই। কিছুক্ষণের মধ্যেই নৌপুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ শুরু করেন।’
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস বলেন, খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে নৌপুলিশের স্পিডবোট দিয়ে টহল দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও অভিযান অব্যাহত রয়েছে।

বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবাদর নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী। লঞ্চের যাত্রীরা জানান, জাহাজের নাবিকের কৌশলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
১ সেকেন্ড আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
১০ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
যান্ত্রিক কোলাহল নেই, নেই ব্যস্ততার ছুটে চলা। চারদিকে সবুজ ফসলের মাঠ আর নীরব প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গ্রাম। নাম রাজারামকুড়া। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই গ্রামে বর্তমানে বসবাস করেন মাত্র ১২ জন মানুষ। শিশু থেকে বৃদ্ধ—দুটি পরিবারের এই এক ডজন বাসিন্দাকে নিয়ে গড়ে ওঠা গ্রামটিকে জেলার সব
৩০ মিনিট আগে