মির্জাগঞ্জ: মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ফনীর চেয়েও ইয়াসের কারণে সৃষ্ট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের প্রভাবে প্রায় দ্বিগুণ ক্ষতি হয়েছে। উপজেলার রামপুর ও চরখালী গ্রামের ৪১/৭ ফোল্ডারের পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে পানি প্রবাহিত হয়ে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পরে প্রায় ২০ সহস্রাধিক মানুষ। ব্যাপক ক্ষতি হয় রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়িসহ কৃষিক্ষেতের। মির্জাগঞ্জে ফনীর আঘাতে ক্ষতির পরিমাণ ছিল ১৯ কোটি টাকা। ইয়াসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ কোটি টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ৪ থেকে ৫ফুট পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ বর্গকিলোমিটার গ্রামাঞ্চল প্লাবিত হয়। ফলে ৭০টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও ৯শত ৮০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ২৬ হেক্টর খামার হ্যাচারি, ২২৩ হেক্টর জমির ফসল ও ১০০ হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । বেড়িবাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৩০কি.মি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭০ কিলোমিটার। ৩ কিলোমিটার পাকা সড়ক, ২কি.মি.আংশিক পাকা সড়ক, ৫০ কিলোমিটার সম্পূর্ণ কাঁচা সড়ক ও ১০০ কিলোমিটার আংশিক কাঁচা সড়কের ক্ষতি হয়েছে। এ ছাড়াও ৫০টি মসজিদ, ৩টি মন্দির,সাড়ে ৫ কিলোমিটার বনায়ন, প্রায় ৩ হেক্টর নার্সারি ও পুকুর ২২৫ টিসহ প্রায় ৩৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মাধবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম তালুকদার জানান, ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে রামপুর এলাকার পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া শ্রীমন্ত নদীর শৌলজালীয়া লঞ্চঘাট থেকে উত্তর মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা ও পাকা রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়। উপজেলার মাধবখালী ইউনিয়নেই ইয়াসের আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ইয়াসের প্রভাবে মির্জাগঞ্জে পায়রা নদীর বেড়িবাঁধ দিয়ে পানি প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৮ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৫ মিনিট আগে