
দুর্নীতি প্রতিরোধ কমিটি বাউফল উপজেলার সভাপতি ও কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ এইচ এম শহীদুল হককে (এমরান হাসান সোহেল) জেলে ভরার হুমকি দিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
আজ সোমবার বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের রুমে ইউএনও এ হুমকি দেন।
এ সময় ইউএনও বলেন, ‘আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি।’
আজ ওই বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী কার্যালয় ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ছিল।
ওই কমিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি জানান, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউএনওকে আমন্ত্রণ জানানোর জন্য গত বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে প্রথম যাওয়া হয়। কিন্তু তিনি অফিসে ছিলেন না। এরপর শনি ও রোববার একইভাবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিরোধ কমিটির লোকজন তাঁর কার্যালয়ে গেলে তখনো তাঁকে পাওয়া যায়নি। ওই তিন দিনই কমিটির সভাপতি তাঁকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। সবশেষ গতকাল সন্ধ্যার পর তাঁকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম তাঁকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানস্থলে আসেন।
আজ দুপুর ১২টার দিকে বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্বে অংশ নিতে ওই বিদ্যালয়ে আসেন ইউএনও। এ সময় তাঁকে দাওয়াত না দেওয়ার কৈফিয়ত তলব করলে প্রতিরোধ কমিটির সভাপতি তাঁকে বলেন, ‘একাধিকবার আপনার অফিসে গিয়েও পাইনি। এমনকি আপনাকে ফোন করেছি, আপনি রিসিভ করেননি।’ এ কথা শুনে হঠাৎ করে ইউএনও উত্তেজিত হয়ে ওঠেন।
সাংবাদিক এমরান হাসান সোহেল বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইউএনও এ রকম আচরণ শুধু আমার সঙ্গেই নয়, সাধারণ মানুষের সঙ্গেও করা সমীচীন নয়।’
এ বিষয়ে জানতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘শিক্ষার্থীরা অবজেকশন দিয়েছে, প্রোগ্রামটি একটি নির্দিষ্ট স্কুলে করা হয়েছে। এটি উপজেলা পরিষদেও করা যেত। এ ছাড়া আমি যত দূর জানি, এসব কমিটি আওয়ামী লীগের আমলের। এর বৈধতা নেই।’
আরও খবর পড়ুন:

১৯৯০ সাল থেকে নগর স্বাস্থ্যসেবা রাষ্ট্রীয় ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় এনজিওদের মাধ্যমে পরিচালিত নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম
২৮ মিনিট আগে
ফরিদপুরে পদ্মা নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও জলজ বাস্তুসংস্থান সুরক্ষার লক্ষ্যে দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে তাঁদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইসকুকারে ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে আফরোজা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
১ ঘণ্টা আগে