
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আনসার সদস্য মো. জয়নুল আবেদীন (৪৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় জয়নুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত করেন চিকিৎসক। জয়নুল আবেদীন বরগুনা জেলার সদর উপজেলার ফুলতলা গ্রামের মো. চান মিয়ার ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৯০০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রল জব্দ করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই তেল জব্দ করে। জব্দ করা জ্বালানি তেল স্থানীয়
২ মিনিট আগে
রাজধানীর বাড্ডায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
৬ মিনিট আগে
যশোরের কেশবপুরে গৌরী রানীর (৭৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনা ও বাস মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় একজন আহত হয়েছেন; তবে তাঁর পরিচয় জানা যায়নি। দুজনেই লেগুনার যাত্রী ছিলেন।
৪২ মিনিট আগে