
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই স্মরণ সভায় গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন। কিন্তু সেখানে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেনের উপস্থিতি সমালোচনার জন্ম দেয়।
স্মরণ সভার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা কলেজের শিক্ষার্থী (বাড়ি রাঙ্গাবালী) তানজিমুল আবিদ বলেন, ‘আমরা যারা ২৪-এর গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃত্যুকে হাতে নিয়ে যুদ্ধ করলাম তাদের সঙ্গে যোগাযোগ করারও প্রয়োজনবোধ করেনি। তারা কিনা আওয়ামী লীগের পোস্টেড নেতাকে নিয়ে স্মরণ সভা করে? অট্টহাসি পায় আমার, কষ্টভরা বুক নিয়ে গগণবিদারি চিৎকার দিতে ইচ্ছা করে। এর চেয়ে বরং আমরা যারা রাজপথে ছিলাম এদের ধরে ধরে ফাঁসি দিয়ে দিন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নর্দান ইউনিভার্সিটির অব বাংলাদেশের শিক্ষার্থী (বাড়ি রাঙ্গাবালী) ইমরোজ মাহমুদ রুদ্র ফেসবুক লিখেছেন, ‘দেড় হাজার শহীদের সঙ্গে বেইমানি করলেন? আজকে রাঙ্গাবালী উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল, গুড ইনিশিয়েটিভ! কিন্তু কথা হচ্ছে, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মেরে শহীদ করল তাদের পাশে নিয়ে শহীদদের স্মরণে সভা করলেন? এটা কি শহীদের সঙ্গে তামাশা নয়? আপনাদের স্মরণ সভায় ছাত্র আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিল এমন প্রতিনিধিরা কয়জন ছিল? আওয়ামী লীগের পোস্টেড নেতাকে পাশে রেখে শহীদ স্মরণসভা! বাহ্! ঘৃণাভরে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান বলেন, ‘স্মরণ সভায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যে ব্যক্তির উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানতাম না। উনাকে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। সভায় উপস্থিত কেউ বিষয়টি আগে জানালে আমরা পরিস্থিতি এড়াতে পারতাম।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনের সারিতেই বসে ছিলেন ফরহাদ হোসেন। ইউএনওর চেয়ার থেকে চারটি চেয়ারের পরেই উত্তর সারির পঞ্চম চেয়ারে ছিলেন ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, কীভাবে তিনি সভায় এলেন এবং তাকে কে আমন্ত্রণ জানাল।
শহীদদের স্মরণে এমন একটি গুরুত্বপূর্ণ সভায় ছাত্র আন্দোলনে সক্রিয় কোনো প্রতিনিধি না থাকার বিষয়টি নিয়েও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যে, শহীদদের স্মরণে সভা একটি ভালো উদ্যোগ, তবে এতে আন্দোলনের প্রতিনিধিরা না থাকলেও ফ্যাসিস্ট নেতারা উপস্থিত। এটি অত্যন্ত দুঃখজনক।
এই ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নামে এমন বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে