
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদকের কারবার। ইয়াবা ও গাঁজার সহজলভ্যতা এবং প্রশাসনের ঢিলেঢালা নজরদারির ফলে কারবারিদের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর-তরুণেরা। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদক কারবারি ও মাদকসেবী সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহর, সরকারি কলেজ ক্যাম্পাস, কাগুজিরপুল, ইটভাটা এলাকা, কালিশুরী ব্রিজ, ধূলিয়া লঞ্চঘাট, জামালকাঠি স্কুল, চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া কলেজ এলাকা, মেম্বার বাজার, কেশবপুর বাজার, ভরিপাশা খেয়াঘাটসহ শতাধিক পয়েন্টে প্রকাশ্যে চলে গাঁজা ও ইয়াবার কারবার।
সরেজমিনে ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গাঁজার পোঁটলা বিক্রি হয় ২০০ এবং প্রতিটি ইয়াবা বড়ির দাম ২০০-২৫০ টাকা। এসব মাদক বিক্রি হয় ফোনে অর্ডার দিয়ে, হোম ডেলিভারিতে অথবা সরাসরি হাতবদলের মাধ্যমে। একাধিক মাদকসেবী জানান, উঠতি বয়সী কিশোর ও তরুণেরাই এর ক্রেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী জানান, বাউফলে একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয়। এগুলোর মধ্যে কালাইয়া এলাকায় গাঁজা কারবারের সবচেয়ে বড় চক্র। এর নেতৃত্বে রয়েছে একটি পরিবার। তবে ওই পরিবারের সদস্যদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। এই অভিযান আরও জোরদার করা হবে।

ময়মনসিংহের ভালুকার আলোচিত সেই কুমির খামার এখনো চলছে, তবে ধুঁকে ধুঁকে। আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে চামড়া রপ্তানি বন্ধ। এ কারণে আয়ও বন্ধ। প্রতিটি কুমিরের পজেশন ফি বাবদ প্রতিবছর যে টাকা সরকারের পাওয়ার কথা, তা-ও দিচ্ছে না খামারের মালিক উদ্দীপন এনজিও।
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে সব মানুষের জন্য উন্মুক্ত ও আধুনিকায়ন (জেনারেল হাসপাতাল) করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে। এক বছর আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। তিন যুগের বেশি সময় ধরে ব্রহ্মপুত্র নদী পারাপারে তাদের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। এ অবস্থায় সোনারগাঁয়ের পঞ্চমীঘাট বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু চান স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে দিন দিন বিদেশি জাতের আমের চাষ বাড়ছে। বিভিন্ন জাতের রঙিন আমে পাহাড়ের কোল ভরে উঠছে। কৃষকেরা বলছেন, পাহাড়ের অনুকূল আবহাওয়া-জলবায়ু এবং উর্বর মাটির কারণে বাণিজ্যিকভাবে আম চাষ করে সফল হচ্ছেন তাঁরা।
২ ঘণ্টা আগে