পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী এলাকায় তেঁতুলিয়া নদীতীরবর্তী বিলে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাটের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা দিয়ে এক যুবক নদী সাঁতরে এপারে আসার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, দশমিনা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, আজ বেলা ১টার দিকে তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালী এলাকায় একটি বিলের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক বলেন, রোববার দুপুরে কাটাখালী এলাকা থেকে একজন যুবকের মরদেহ বিলের মধ্যে পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি শুক্রবার নদীতে নিখোঁজ হওয়া ওই যুবকের কি না, তা নিশ্চিত করতে পরিচয় শনাক্তের কাজ চলছে।

পিরোজপুরের নেছারাবাদে সমবায় সমিতির নামে সাধারণ মানুষের জমা রাখা প্রায় ১০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা বিশ্বজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কটুরাকাঠি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৬ মিনিট আগে
কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ২০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ব্যবসায়ীদের মারধর ও মালামাল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের দাবি।
৪১ মিনিট আগে
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন ফি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নে দুই মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
৪৩ মিনিট আগে
রাজধানীর শাহআলীতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনের সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার ভোর সোয়া...
১ ঘণ্টা আগে