
জামায়াতের নেতাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। আজ সোমবার পটুয়াখালীর সুরাইয়া ভবনে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে অন্যান্য রাজনৈতিক দলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসানের দলের সভাপতি ডা. শফিকুর রহমানের সঙ্গে আমি সাড়ে পাঁচ মাস জেলে ছিলাম। সাড়ে পাঁচ মাস তাঁর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি। তিনি অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী ব্যক্তি এবং দক্ষ চিকিৎসক।’
আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘জামায়াতের নায়েবে আমির তাহের ভাইয়ের সঙ্গে আমি ৯ মাস জেলে ছিলাম। আমরা জেলের পার্টনার, জেলের বন্ধু। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ। আবার তাঁদের সেক্রেটারি পরওয়ার ভাইয়ের সঙ্গে পাশাপাশি রুমে ছিলাম। তিনিও খুব জ্ঞানী ও ভদ্র মানুষ।’
জামায়াতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলতাফ হোসেন বলেন, ‘জামায়াতের প্রতি আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট শ্রদ্ধা আছে। তাদের সঙ্গে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানের প্রার্থী (ক্যান্ডিডেট) নাজমুল সাহেবও আমার বন্ধু। গতকালও তাঁর সঙ্গে কথা হয়েছে। নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধু হিসেবেই থাকবেন।’
এ সময় পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরসহ জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাস উল্টে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিএনপি জয়জয়কার। জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি আসনের ৭ টিতেই বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আর দুটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ২টার পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
ভোলা-১ (সদর) আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
৩১ মিনিট আগে