
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ‘ইউএনও গলাচিপা (উপজেলা প্রশাসন গলাচিপা)’ নামের ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ভাইরাল হয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে নিয়ে পোস্টে লেখা হয়, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণঅধিকার পরিষদের সভাপতি) একসময় ছাত্রলীগ করতেন। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই। কারণ, এই দেশমাতৃকার জন্ম তাঁর হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ ঊর্মিও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হেজ ইটজ বার্কিং ডে।’
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর বলেন, ‘পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। পেজটি এখনো হ্যাকারদের দখলে। বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘অনৈতিক সুবিধা নিতে না পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটা দুষ্ট চক্র বেশ কিছু দিন ধরেই বিভ্রান্তিকর ও নানা অসত্য অভিযোগ তুলে হেনস্তা করে আসছিল। এমনকি ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে তাঁকে নিয়ে জঘন্য অপপ্রচার করছে। যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
যোগাযোগ করা হলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্তমানে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল রোববার উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু করেছে। তবে প্রথম দিনেই ৪০টি বিদ্যালয়ের অন্তত ১০ হাজার খুদে
৪ ঘণ্টা আগে
স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের ১০ তরুণের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাঁদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শনিবার তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। খাবার ও পানির সংকটে সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।
৫ ঘণ্টা আগে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। গত বুধবারের দৌলতদিয়া ঘাটে বাসডুবির ভয়াবহ ঘটনা এই নৌ-রুটের দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা এবং অবকাঠামোগত দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
৫ ঘণ্টা আগে
হাওরাঞ্চলের এক ফসলি জমি রক্ষার শেষ ভরসা ফসল রক্ষা বাঁধ। প্রতিবছরের মতো এবারও নির্মাণ ও সংস্কারের কাজ হলেও কৃষকদের অভিযোগ, কাজ হয়েছে দায়সারা। সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ রয়ে গেছে অনেক বাঁধ, এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। নড়বড়ে ও দুর্বল কাঠামো নিয়ে পানির চাপ সামলাতে পারবে কি না, তা নিয়ে বাড়ছে শঙ্কা।
৫ ঘণ্টা আগে