Ajker Patrika

কুয়াকাটায় পার্কিংয়ে রাখা জিপে আগুন, মালিকের দাবি নাশকতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটায় পার্কিংয়ে রাখা জিপে আগুন, মালিকের দাবি নাশকতা
পুড়ে যাওয়া গাড়ি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে (চান্দের গাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। তবে গাড়িটির মালিক মো. ইমরানের দাবি, পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

মো. ইমরান জানান, একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে জিপটি ব্যবহার করা হতো। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাঁদের চেষ্টার আগেই আগুনে গাড়িটি পুড়ে যায়।

গাড়ির মালিকের দাবি, এটি দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা নয়। তাঁর ধারণা, পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত